পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাহমুদুরের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ

ডেস্ক: বন্ধ হয়ে যাওয়া দৈনিক ‘আমার দেশ’ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

মাহমুদুর রহমানের করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) এক আবেদন নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই নির্দেশ দেন। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও তানভীর আহমেদ আল আমীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আলআমিন জানান, পাসপোর্ট জমা রাখার শর্তে তাকে জামিন দেয়া হয়েছিল। আপিল বিভাগের ওই আদেশের পুনর্বিবেচনা চেয়ে মাহমুদুর রহমান আবেদন করেন। পরে তানভীর আহমেদ আল আমীন বলেন, এই আদেশের অনুলিপি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে মাহমুদুর রহমানকে তার পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া দরকার উল্লেখ করে মাহমুদুর রহমান পাসপোর্ট ফেরত চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদন করেন।
আপিল বিভাগ তার স্বাস্থ্যগত বিষয় দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজকে বোর্ড গঠন করতে বলেন। মাহমুদুর রহমানের নিউরো সার্জারির প্রয়োজন কি না, তা ‘অ্যাডভান্স সেন্টারে’ নিরূপণ হতে পারে বলে বোর্ডের প্রতিবেদনে জানানো হয়।

এই প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত এই আদেশ দেন। ফলে চিকিৎসার জন্য মাহমুদুর রহমান বিদেশ যেতে পারেন।

২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হন মাহমুদুর রহমান। যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ ২০১৪ সালের আগস্টে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। পরে তাঁকে ওই মামলায় গ্রেফতার দেখায় পল্টন থানার পুলিশ। ৭ সেপ্টেম্বর সব মামলায় জামিন পান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মাহমুদুরের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ

আপডেট টাইম : ০৬:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭