পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরে বাসের ধাক্কায় নিহত ৩

মাদারীপুর সদর উপজেলার সমাদ্দারে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটমকে ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার ব্রিজের পূর্ব পাড়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টমটমের চালক সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের শিমুল মাতুব্বর ও তার সঙ্গে থাকা ১২ বছর বয়সী কিশোর হাসান মারা যায়।

এছাড়া গুরুতর আহত অবস্থায় দত্তেরহাট গ্রামের বায়েজিদ নামের অপর এক কিশোরকে রাজৈর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা কবলিত বাসটি টমটমকে ধাক্কা দেয়ার পর একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়া থেকে রক্ষা পায়।দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মাদারীপুরে বাসের ধাক্কায় নিহত ৩

আপডেট টাইম : ০২:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭