পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বাজারে আসছে আইফোন-বন্দুক, উদ্বিগ্ন পুলিশ

ডেস্ক: শিগগিরই বাজারে আসছে আইফোনের ধাঁচে তৈরি বন্দুক। আর এটাই এখন পুলিশের কাছে গুরুতর চিন্তার বিষয়। প্রযুক্তির কারসাজিতে অবিকল ফোনের মত দেখতে বন্দুকটি বোতাম টেপা মাত্রই একটি মারাত্মক অস্ত্রে পরিণত হবে।

মার্কিন অস্ত্রনির্মাতা ‘আইডিয়াল কনসিল’-এর বানানো এই আইফোন-বন্দুক আগামী সপ্তাহে আমেরিকার বাজারে আসতে যাচ্ছে। ইতোমধ্যে ১২ হাজার বন্দুকের আগাম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে এই ফোন-বন্দুক নিয়ে উদ্বিগ্ন ইউকে, ফ্রান্স ও জার্মানির মত ইউরোপীয় দেশগুলো। সহজে লুকোনো যায় তাই সন্ত্রাসবাদীরা এই বন্দুকটি ব্যবহার করতে পারে বলে মনে করছে ইউরোপীয় পুলিশ।

প্রায় ৩৩০ পাউন্ড দামের এই বন্দুকটি শুধু আমেরিকায় বিক্রি করা হবে। তবে পাচারকারীদের দৌলতে এটি ইউরোপেও ছড়িয়ে পরবে বলে আশঙ্কা প্রকাশ করছে বেলজিয়ামের পুলিশ।

স্মার্টফোনের বহুল ব্যবহারে, এই বন্দুকটির উপর কারও সহজে নজর পড়বে না। আর এই সুবিধাটাই কাজে লাগাতে পারে জঙ্গিরা। সম্প্রতি ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর হানায় রক্তাক্ত হয়েছে ইউরোপ। সেই ভয় আরও বাড়িয়ে দিল এই ফোন-বন্দুক।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বাজারে আসছে আইফোন-বন্দুক, উদ্বিগ্ন পুলিশ

আপডেট টাইম : ০২:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭