পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আরও ধৈর্য ধরুন বিএনপিকে নাসিম

বিএনপিকে আরো ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এত দিন ধৈর্য ধরেছেন আর দুটো বছর ধৈর্য ধরে সাংবিধানিক পন্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিন।

আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ১৪ দলের বৈঠক শেষে বিএনপির উদ্দেশে এ আহ্বান জানান মোহাম্মদ নাসিম। আজকের সভায় ১৪ দলের নেতারা শেখ হাসিনার নেতৃত্বে চিরদিন ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বলেও সাংবাদিকদের জানান আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, গত এক বছর বিএনপি ধৈর্য ধরে আছে। আমরা আহ্বান জানাই, আরও ধৈর্য ধরে থাকুন। নির্বাচন যথা সময়ই হবে। সেই নির্বাচনে অংশ নেবেন আমরা প্রত্যাশা করি। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ অন্য অংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ ১৪ দলের নেতারা। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন মাহবুল-উল-আলম হানিফ, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, এম এম কামাল, মুকুল বোস প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আরও ধৈর্য ধরুন বিএনপিকে নাসিম

আপডেট টাইম : ১২:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭