অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সিলেটে কলেজছাত্রীকে কুপিয়ে আহত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীর ওপর প্রকাশ্যে হামলা চালানো হয়েছে। আহত কলেজছাত্রীর নাম ঝুমা বেগম (১৭)।

তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ রবিবার বিকেলে কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

ঝুমা বেগম বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। সে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালীগঞ্জবাজারে বাহারউদ্দিন (২২) নামে এক যুবক অতর্কিত ঝুমার ওপর হামলা চালায়। এ সময় একটি ছুরি দিয়ে ঝুমার দুই হাত ও পেটের একাংশে আঘাত করা হয়। ঝুমাকে রক্ষা করতে তাঁর মা মাহমুদা বেগম এগিয়ে গেলে বাহার তাঁকে মারধর করে চলে যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা ঝুমাকে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮টার দিকে তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মাসুক হোসেন বলেন, ওই ছাত্রীর দুই হাত ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপের চিহ্ন রয়েছে।

পরিবারের বরাত দিয়ে মানিকপুরের সাবেক ইউপি সদস্য আবদুল জলিল জানান, ঝুমা রসুলপুর গ্রামের মুসলিম আলীর মেয়ে। বাহারও একই গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। হামলাকারীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। এ ব্যাপারে এখনও কোন অভিযোগ দাখিল হয়নি বলেও জানান তিনি।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সিলেটে কলেজছাত্রীকে কুপিয়ে আহত

আপডেট টাইম : ০৫:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭