পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পল্টনে পুলিশের সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে

ডেস্ক: উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজধানীর পুরানা পল্টনে পুলিশের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা ধাওয়ার চলছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এই মহূর্তে পুলিশ আন্দোলনরত হকারদের হটাতে টিয়ারশেল ও কাঁদুনে গ্যাস ছুড়ছে বলে খবর পাওয়া গেছে। হকাররাও ইট-পাটকেল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে।

স্থানীয় লোকজন ব্রেকিংনিউজকে জানায়, দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুদ সোহেব হকারদের উচ্ছেদে করতে গেলে গার্মেন্ট-শ্রমিক-ট্রেড ইউনিয়ন নেত্রী জলি তালুকদার ম্যাজিস্ট্রেটকে উচ্ছেদ অভিযান বন্ধ করতে বলেন।

এ সময় সরকারি কাজে বাধা না দিতে জলি তালুকদারকে অনুরোধ করেন ওই ম্যাজিস্ট্রেট।

এরই এক পর্যায়ে হকাররা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ তাৎক্ষণিক পিছু হটতে বাধ্য হয়। কিন্তু পরক্ষণেই পাল্টা আক্রমণ করে পুলিশ।

এ সময় হকাদের ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। তবে এখন পর্যন্ত বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুদ সোহেব ব্রেকিংনিউজকে বলেন, ‘গতকালের মতো আজকেও আমরা শান্তিপূর্ণভাবে হকার উচ্ছেদ অভিযান শুরু করি। উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে পল্টন মোড়ে আসলে ট্রেড ইউনিয়ন নেত্রী জলি তালুকদার আমাদের বাধা দেয়। তাদের সরে যেতে বললে তার নেতৃত্বে আমাদের ওপর হকাররা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। আমরা আন্দোলনকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছি। হকার উচ্ছেদ অভিযান অব্যাহত আছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পল্টনে পুলিশের সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে

আপডেট টাইম : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭