পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘ইসি গঠনে বঙ্গভবন ব্যর্থ হলে ফের রাজপথে নামবে বিএনপি’

ডেস্ক: নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে বঙ্গভবন ব্যর্থ হলে বিএনপি আবার রাজপথে নামবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনটির আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন।
শামসুজ্জামান দুদু বলেন, আমরা রাজপথের মানুষ। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সাথে আলোচনা জন্য বঙ্গভবনে গিয়েছিলাম। কিন্তু বঙ্গভবন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে আমরা আবার রাজপথে নামব।
বিএনপির এই নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের বিকল্প নেই। আমরা আশা করি, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে সহায়তা করবেন।
গণতন্ত্র হত্যার বিচার হবে গণআদালতে- এমন মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের বিচার হবে গণআদালতে। আর এটি হবে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির সহ-সাগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও সংঠনটির উত্তরের সভাপতি মোস্তফা গাজী প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘ইসি গঠনে বঙ্গভবন ব্যর্থ হলে ফের রাজপথে নামবে বিএনপি’

আপডেট টাইম : ০৫:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭