পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীতে জাল টাকাসহ আটক ৩

রাজধানীর কেরাণীগঞ্জ থেকে ২০ লাখের বেশি জাল টাকাসহ তিনজনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যা ব)। তারা হলেন- হুমায়ুন কবীর (৪২), মো. আলী (২৮) ও তিথি আক্তার (২০)।

বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন র্যা বের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে কেরাণীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজের পশ্চিম পাশের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাসা থেকে একটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, জলছাপযুক্ত ২৯৫ পৃষ্ঠা মোটা কাগজ, ২৮০ পাতা পাতলা কাগজ, বঙ্গবন্ধুর ছবি, ১০০০ টাকা লেখা জলছাপযুক্ত ৪২ পাতা, একটি ফয়েল পেপার রোল, ২০ পিস কার্টিজ, সাদা টিস্যু জাতীয় পাতলা কাগজ পাঁচ রিম, কাঠের চারটি স্ক্রিন, একটি ১০০০ হাজার টাকা লেখাসম্বলিত কাঠের স্ক্রিন, দুটি ৫০০ টাকা লেখা সম্বলিত কাঠের ফ্রেম জব্দ করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জামসহ ২০ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা রাজধানীতে জাল নোট তৈরি ও বিতরণ করছেন। সুনির্দিষ্ট কিছু লোকের মাধ্যমে তারা বাজারে জাল নোট ছাড়তেন। সম্প্রতি আরো কিছু জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীতে জাল টাকাসহ আটক ৩

আপডেট টাইম : ০৫:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭