অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

কাতারে সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার যুবকের মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা : কাতারে সড়ক দূর্ঘটনায় সুমন আহমদ নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুমন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের মখলিছ মিয়ার পুত্র এবং সে কাতারে দুই বছর থেকে গাড়ী চালক পেশায় কর্মরত ছিলো। এসময় তার সাথে থাকা অপর এক কাতারি নাগরিক গুরুতর আহত হয়ে আশংকাজনক অবস্থায় কাতার হাদদাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সুমনের অকাল মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের চায়া নেমে এসেছে। কাতার ও পারিবারিক সুত্রে এ তথ্য জানা যায়।

কাতার থেকে কমিউনিটি নেতা শাহজাহান চৌধুরী জানান, সুমন আহমদ গত ২ বছর থেকে কাতারের আলকুর এলাকার এক কাতারি নাগরিকের গাড়ীর ড্রাইবার হিসেবে কাজ করতো। গত শনিবার রাতে আলকুর-সিমসিমা সড়কে গাড়ী চালানোর সময় আকস্মিক গাড়ীর চাকা বিস্ফোরন হয়ে গাড়ীটি উল্টে যায়। এসময় চালক সুমন ঘটনাস্থলেই মারা যান এবং ওই গাড়ীতে থাকা এক কাতারি নাগরিক গুরুতর আহত হন। পরে কাতারের পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাদদাদ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সুমন ওই হাসপাতালে মর্গে রয়েছেন। তার মৃত্যু খবরটি পারিবারিক ভাবেও নিশ্চিত করা হয়।

তিনি আরও জানান, সুমনের লাশ দেশে পাঠানোর জন্য আইনি বিষয়টি পক্রিয়াধীন রয়েছে। আইনি জটিলতা শেষ করেই লাশ দেশে ফেরৎ পাঠানো হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

কাতারে সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৪:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭