পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সাংবাদিকের উপর বিএনপি নেতারা হামলা, হত্যার হুমকি Logo হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার,কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার Logo পরীক্ষা ছাড়াই ভোলা বিআরটিএতে ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

মালিকরাই পরিবহণ ভাড়া বাড়িয়ে দিলো

২০১৫ সালে গ্যাসের দাম বাড়ানোর পর পরই সরকার পরিবহণ ভাড়া বাড়িয়ে দেয়। যা ঐ বছরের ১ অক্টোবর থেকে এ নতুন ভাড়া কার্যকর হয়। বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১০ পয়সা। যার ফলে বাসের ভাড়া বেড়ে দাঁড়ায় প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা। আর মিনিবাসের ভাড়া বেড়ে দাঁড়ায় ১ টাকা ৬০ পয়সা। নতুন সর্বনিম্ন ভাড়া মিনিবাসের ক্ষেত্রে ৫ টাকা এবং বাসের ক্ষেত্রে করা হয়েছে ৭ টাকা।

অটোরিকশার প্রথম ২ কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া প্রতি মিনিট অপেক্ষার (যানজট, যাত্রাবিরতি ও সিগন্যাল) জন্য এক টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আর চালকের কাছ থেকে মালিকের দিনপ্রতি জমা নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা। জমা নির্ধারণ কার্যকর হবে ১ নভেম্বর থেকে। বর্তমানে জমা দিতে হয় ৬০০ টাকা।

একই বছর ১ সেপ্টেম্বর সিএনজির মূল্য প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা কার্যকর করে সরকার। কিন্তু পরিবহণ মালিকরা সরকার নির্ধারিত ভাড়া না মেনে নিজেদের মত করেই ভাড়া আদায় করে চলছে। গত ক’দিন আগে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষনা দেয়া হয়। গ্যাসের দাম বৃদ্ধি কার্যকর করার আগেই পরিবহণ মালিকরা নিজেদের মত করে ভাড়া বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে সরকার নিরব ভুমিকা পালন করছেন। বাসে পা’ রাখলেই ১০ থেকে ২০ টাকা।

আবার সর্ব নিম্ন ভাড়া ৫ থেকে ৭ টাকা। যে যেমনি খুশি ভাড়া আদায় করছে। সিএনপি অটোরিকসায় পা দিলেই দেড় থেকে দুই শ’ টাকা। তাও যদি চালকের মর্জি হয় তবে। গ্যাসের দাম বাড়ালে তেল চালিত পরিবহনের ভাড়া, আবার তেলের দাম বাড়ালে গ্যাস চালতি পরিবহণ ভাড়া বেড়ে যায়। অর্থাৎ তেল-গ্যাস যে কোনটারই দাম বাড়ানো হউক না কেন, পরিবহণ ভাড়া বাড়বেই। তবে দাম কমালে পরিবহণ ভাড়া কমবে না। যেমন জ্বালানী তেলের দাম কমানো হয়েছিল, কিন্তু ভাড়া কমেনি। সরকারের দায়িত্বশীলরা বলেছিলেন যে , পরিবহণ ভাড়া সমন্বয় করা হবে। কিন্তু তা করা হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সাংবাদিকের উপর বিএনপি নেতারা হামলা, হত্যার হুমকি

মালিকরাই পরিবহণ ভাড়া বাড়িয়ে দিলো

আপডেট টাইম : ০৬:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭