পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘জঙ্গি নির্মূলে সমন্বিত উদ‌্যোগের আহ্বান বিএনপির’

ডেস্ক: দেশের ভেতর জঙ্গিবাদ নির্মূলে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্যথায়, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে, সকাল পৌনে ১১টার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্ব ৬ সদস্যের একটি প্রতিনিধি দল গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের হলি আর্টিজান রেস্তোরাঁ প্রাঙ্গনে নিহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পমাল্য অর্পন করেন।

আজকের দিনটি দেশ ও জাতির জন্য কালো অধ্যায় মন্তব্য করে রিজভী বলেন, ‘দেশ-বিদেশের এতগুলো মানুষ উগ্রবাদী জঙ্গিদের হাতে নির্মমভাবে নিহত হওয়া এটি নিঃসন্দেহে আমাদের সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের অগ্রগতির পথে তারা কলঙ্ক তিলক এঁকে দিয়েছিলো। আমরা আশা করেছিলাম এ ব্যাপারে একটা সামগ্রিক ও সমন্বিত পদক্ষেপের। কিন্তু ক্ষমতাসীনদের দিকে থেকে এই ধরনের কোনো সমন্বিত উদ্যোগ আমরা দেখিনি। ’

তিনি আরও বলেন, ‘এটি কোনো একক ব্যক্তি বা সংগঠনের কাজ নয়। এটি হচ্ছে জাতির সামগ্রিক পদক্ষেপের একটি বিষয়। আমরা মনে করি, সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির উদয় হবে।

বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, জাসাসের রফিকুল ইসলাম তালুকদার, শায়রুল কবির খান ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মামুন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘জঙ্গি নির্মূলে সমন্বিত উদ‌্যোগের আহ্বান বিএনপির’

আপডেট টাইম : ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭