অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

স্বামীর বাড়িতে এসেই লাশ হতে হলো নববধূকে

নীলফামারী : স্বামীর বাড়িতে এসেই লাশ হতে হলো নববধূ সালমা আক্তারকে (১৯)। নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুক গোলনা রথ বাজার গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে মর্গে পাঠায়। এ ঘটনার পর সালমার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে। ফলে এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চারমাস আগে গোলনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিড়া ভিজা গোলনা নদীর পাড় গ্রামের ছানারুল ইসলামের একমাত্র মেয়ে সালমা আক্তারের সঙ্গে তার আপন খালাত ভাই একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুক গোলনা রথের বাজার গ্রামের হামিদার রহমানের ছেলে আজহারুল ইসলামের (২৫) বিয়ে হয়।

বিয়ের পরপরই পারিবারিক কলহ সৃষ্টি হলে সালমা বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। কলহ মেটাতে স্থানীয়ভাবে কয়েক দফায় সালিশও হয়। সালিশের মাধ্যমে কলহ নিরসন করা হলে গত বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে সালমাকে তার স্বামী তাদের বাড়িতে নিয়ে আসে।

স্বামীর বাড়িতে ফিরে আসার একদিন পার হতে না হতেই শুক্রবার সন্ধ্যায় স্বামীর বাড়ির বসতঘরে সালমার দেহটি ঘরের মেঝেতে গলায় ফাঁস লাগালো অবস্থায় ঝুলতে দেখা যায়। গ্রামবাসী এ সময় ছুটে এলে সালমার শ্বশুর বাড়ির সকলে পালিয়ে যায়।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, ঘটনাটি মর্মান্তিক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে একটি ইউডি মামলা করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

স্বামীর বাড়িতে এসেই লাশ হতে হলো নববধূকে

আপডেট টাইম : ০৪:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭