পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে খুন!

ডেস্ক : গাজীপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে পুলিশ স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম মোগড়খাল এলাকায় গতকাল মঙ্গলবার রাতে। নিহত ব্যক্তি হলেন দিনাজপুরের পার্বতীপুর সদর এলাকার হুমায়ুন কবীরের ছেলে বুলবুল আলম (২৫)।

গ্রেপ্তার দুজন হলেন বুলবুলের স্ত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দেওয়ালিয়াপড়া গ্রামের অহেদ আলীর মেয়ে জয়নব আক্তার (২৪) ও তার কথিত প্রেমিক পাবনার চাটমোহর থানার দুলাউড়া গ্রামের তজু সরদারের ছেলে আসাদুল ইসলাম (২৫)।

নিহত বুলবুল আলমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পোশাক কারখানার শ্রমিক বুলবুল আলম তার স্ত্রী জয়নবকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম মোগড়খাল এলাকায় মোহর উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। জয়নবও একটি পোশাক কারখানায় কাজ করেন।

একপর্যায়ে জয়নব আক্তার তার সহকর্মী আসাদুল ইসলামের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এ সম্পর্কের বিষয়টি জানার পর বুলবুল তাঁর স্ত্রীকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে গতকাল মঙ্গলবার রাতে তাঁদের নিজ বাড়িতে গলায় রশি পেঁচিয়ে বুলবুলকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে জয়নব লাশটি গাজীপুর রেল জংশনের কাছে নিয়ে যান। লোকজন জানতে চাইলে জয়নব জানান, তার স্বামী অসুস্থ, তাঁকে নিয়ে তিনি দিনাজপুর যাবেন। এতে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

খবর পেয়ে জয়দেবপুর থানা-পুলিশ বুলবুলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গলায় কালো দাগ দেখে পুলিশ হত্যার বিষয়টি নিশ্চিত হয়। পরে পুলিশ জয়নব জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নব হত্যার কথা স্বীকার করেন। হত্যাকাণ্ডে তাঁর প্রেমিকও অংশ নেন বলে জানান। পরে জয়নবের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ রাতেই অভিযান চালিয়ে জয়নবের কথিত প্রেমিক আসাদুলকে গ্রেপ্তার করে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আজ বুধবার সকালে নিহত বুলবুলের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গাজীপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে খুন!

আপডেট টাইম : ০৫:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭