পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘বিএনপির ভবিষ্যৎ ভালো না’

ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভবিষ্যৎ ভালো না। জ্বালাও-পোড়াও করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে।

আবারও যদি ৫ জানুয়ারির মতো জ্বালাও-পোড়াও করতে চায় তারা তাহলে জনগণ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। এখন সিদ্ধান্ত তাদের কাছে, তারা কি করতে চায় বা কি করবে। জনগণের কথা বুঝে সংবিধান অনুযায়ী তাদের নির্বাচনে আসতে হবে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ত্রিবোনী মিনারবাড়ি এলাকায় শামসুজ্জোহা মুসাপুর বন্দর (এমবি) ইউনিয়ন উচ্চ বিদ্যালয় উদ্বোধনের পর এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের মানুষ এখন আর আগুন সন্ত্রাস, অরাজকতা চায় না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অস্ত্র নিয়ে কথা বলে, জ্বালাও-পোড়াও করে তারা মানুষের উন্নয়ন চায় না, ভালো চায় না।

সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা বাবলী, আওয়ামী লীগ নেতা চন্দন শীল, আনোয়ার হোসেন, আব্দুল হাই, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, যুবলীগ নেতা শাহ নিজাম, জাকিরুল আলম হেলাল, শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল হোসেন, নাজমুল আলম সজল জাতীয় পার্টি নেতা আকরাম আলী শাহীন, আবু জাহের প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘বিএনপির ভবিষ্যৎ ভালো না’

আপডেট টাইম : ০১:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭