অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৪০০ টাকা

ঢাকা:
দুই দফায় কমার দুইমাস পর আবারও বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে বাড়ছে এক হাজার ৪শ’ টাকা।

রোববার (২৬ নভেম্বর) থেকে ভরিপ্রতি ৫শ’ ৮৩ টাকা থেকে এক হাজার ৪শ’ টাকা পর্যন্ত বাড়ছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম।

শনিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জান‍ানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে বাজুস।

এর আগে স্বর্ণের দাম কমানো হয়েছিলো চলতি বছরের ২০ ও ২৫ সেপ্টেম্বর।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৯ হাজার ২২২ টাকায়।

শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৭ হাজার ৮২২ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৪শ’ টাকা।

পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৭ হাজার ৬ টাকায়।

শনিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি স্বর্ণের বিক্রিমূল্য ছিলো ৪৫ হাজার ৭২৩ টাকা। ভরিপ্রতি বেড়েছে এক হাজার ২৮৩ টাকা।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ৪০৭ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪০ হাজার ২৪১ টাকা।

আন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৫ হাজার ৩৬৯ টাকার বদলে রোববার থেকে বিক্রি হবে ২৫ হাজার ৯৫২ টাকায়। অর্থাৎ ভরিতে বেড়েছে ৫৮৩ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৪০০ টাকা

আপডেট টাইম : ০১:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭