অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্রজ্ঞাপন পেলেই ডিএনসিসি নির্বাচন: ইসি

ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করার ৯০ দিনের মধ্যে নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন অাহমদ।

রবিবার (৩ ডিসেম্বর) অাগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম-ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হেলালুদ্দীন অাহমদ বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে অামাদেরকে অবহিত করলে, যেদিন থেকে অাসনটি শূন্য ঘোষণা করা হবে সেদিন থেকে ৯০ দিনের মধ্যে ডিএনসিসি নির্বাচন করা হবে।’

তিনি বলেন, ‘আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার অাইনি বাধ্যবাধকতা রয়েছে। প্রজ্ঞাপনটি হাতে পেলে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।’

সাংবাদিকদের অারেক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘স্থানীয় সরকারের সকল পর্যায়ের নির্বাচন অাছে তার সবই এখন নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রতীকে নির্বাচন হবে। ডিএনসিসিতেও প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সাম্প্রতিক সময়ে নতুন ১৮টি ওয়ার্ড ডিএনসিসির সাথে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে এখনই কাউন্সিলর পদে নির্বাচন হবে কিনা তা বলা যাচ্ছে না। কারণ বিষয়টি জটিল। ভোটার তালিকা সংযুক্ত করা হয়েছে। এখনো কিছু কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এটি হলে কমিশনে উপস্থাপন করা হবে। পরে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।’

এর আগে সকাল ১১টা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক করেন ইউএনডিপির ৩ সদস্যের প্রতিনিধি দল। এতে ৪ কমিশনার ও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে সচিব বলেন, নারী ভোটারদের কীভাবে অারো সচেতন করা যায়, নির্বাচন প্রক্রিয়াকে অারো আধুনিকায়ন করা যায় এসব বিষয়ে কারিগরি সহযোগিতা করার বিষয়ে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে অালোচনা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

প্রজ্ঞাপন পেলেই ডিএনসিসি নির্বাচন: ইসি

আপডেট টাইম : ০৬:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭