পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর এলাকায় নাঈম টেক্সটাইল ও একই ভবনে থাকা এফ এস কসমেটিকস লিমিটেড কারখানায় ওই দুর্ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকেরা জানান, ওই কারখানাটি এক সময় নাঈম টেক্সটাইল মিল হিসেবে চলতো। পরবর্তীতে সেখানে বিভিন্ন প্রকার কসমেটিকস তৈরি শুরু হয়। কারখানায় মঙ্গলবার বিকেলে ৩৫ জন শ্রমিক কাজ করছিল। সাড়ে ৪টার দিকে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে কারখানার ভেতরে আগুন ধরে যায়। এ সময় দৌড়ে অনেকে বের হয়ে গেলেও কয়েকজন শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত আটজন দগ্ধ শ্রমিককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, এলাকাবাসী ও কারখানার শ্রমিকদের সহায়তায় আটজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

আপডেট টাইম : ০৫:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭