অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

রংপুর সিটি: শেষ মুহূর্তের প্রচারে কেন্দ্রীয় নেতারা

ডেস্ক: শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় জমে উঠেছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। আগামী বৃহস্পতিবারের এই ভোটকে কেন্দ্র করে প্রধান তিন দলই নিজ নিজ প্রার্থীদের জেতানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজ দলের প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের এখন রংপুরে অবস্থান করছেন। তারা নিজ দলের প্রার্থীদের জন্য অবিরাম প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।

আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর পক্ষে রোববার সকালে নগরীর পায়রা চত্বরে প্রচার এবং পথসভায় যোগ দেন ওমর ফারুক। আরেক নেতা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু প্রচার চালান নগরীর মীরগঞ্জ বাজারে।

বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলার পক্ষে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়, জুম্মাপাড়া, খটখটিয়া এলাকায় প্রচারে অংশ নেন জয়নুল আবদীন ফারুক ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আর জাতীয় পার্টির প্রার্থী মোস্তফার পক্ষে দলের কো-চেয়ারম্যান জিএম কাদের নগরীর কাচারি বাজার এলাকায় প্রচারে অংশ নেন।

প্রার্থী এবং দলের কেন্দ্রীয় নেতারা আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুললেও রংপুর রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলছেন, তাদের কাছে কোনো লিখিত অভিযোগ নেই। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সবধরনের প্রস্তুতি আছে বলে জানান তিনি।

নির্বাচন কর্মকর্তারা জানান, রংপুর সিটির ভোটগ্রহণে চার স্তরের নিরাপত্তা থাকছে। এরই মধ্যে ৩৩টি ওয়ার্ডে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুর সিটিতে দ্বিতীয়বারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ সাতজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রংপুর সিটি: শেষ মুহূর্তের প্রচারে কেন্দ্রীয় নেতারা

আপডেট টাইম : ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭