পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

পাটগ্রাম সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু

লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে রশিদুল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারবাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলার সীমান্ত পথে ভারতে প্রবেশের চেষ্টা করে রশিদুল। এসময় কুচবিহার ৬১ বিএসএফ ব্যাটালিয়ানের পানিশালা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে নির্যাতন চালায় বলে স্থানীয় ও বিজিবি সূত্র জানায়।

নিহত রশিদুল ইসলাম (৩০) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর (কবরস্থান) এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে।

জোংড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মানিক হোসেন বলেন, ‘নিহত রশিদুলের শরীরে লাঠি, বুট ও বন্দুকের বেয়নেট দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে নির্যাতনের পর ঘটনাস্থলে ফেলে রেখে যায় বিএসএফ। পরিস্থিতি টের পেয়ে অপর রাখালরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে মারা যায়। মরদেহ বাড়িতে নিয়ে আসার পর পাটগ্রাম থানার পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এসময় বিজিবির লোকজনও নিহতের বাড়িতে উপস্থিত ছিল।’

পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী বলেন, ‘পাটগ্রাম থানার ওসি অবনি শংকর কর নিহত রশিদুল ইসলামের বাড়িতে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছেন।’

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান বলেন, ‘বিএসএফের নির্যাতনে রশিদুল ইসলাম নিহত হয়েছেন কিনা সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে ইতোমধ্যে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৫:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭