পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শাহ মোয়াজ্জেমকে বিয়ের অনুষ্ঠানে যেতে পুলিশের বাধাদান

ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন শ্রীনগরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে পুলিশ দু’দফা বাধার সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার শ্রীনগর প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের বিষয়টি জানান শাহ মোয়াজ্জেম হোসেন। দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে ঢাকা থেকে শ্রীনগর আসার পথে ঢাকা-মাওয়া মহাসড়কের ছনবাড়ী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় তার মোটর শোভাযাত্রা পৌঁছলে এই ঘটনা ঘটে বলে জানান তিনি।

শ্রীনগর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, দেশ স্বাধীন করেছি অথচ স্বাধীন দেশে নিজ ভূমিতে একটি সামাজিক অনুষ্ঠানে আসতে পুলিশ এখন বাধা দিচ্ছে।

তিনি আরো বলেন, শ্রীনগর আমার এলাকা। এখানকার সন্তান কেন্দ্রীয় যুব দল নেতা তাজুল ইসলামের ভাতিজার বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে আসার পথে ঢাকা-মাওয়া মহাসড়কের ছনবাড়ী ও শ্রীনগর ফায়ার সার্ভিস এলাকায় পুলিশ আমার গাড়ি আটকে দেয়। যা বর্তমান আওয়ামী সরকারের ফ্যাসীবাদের বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু নয়।

এসময় তিনি প্রশ্ন রাখেন, এটা কিসের আলামত? গনতন্ত্র না স্বৈরতন্ত্র। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন যৌবন বিসর্জন দিয়েছি। দেশের গনতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য বছরের পর বছর জেল খেটেছি।এতে আমার কোন দুঃখ নেই। অথচ আজ এই স্বাধীন দেশের এ কি চিত্র দেখছি!

এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন ভূইয়া, ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ন সম্পাদক শেখ ফরহাদ হোসেন, শ্রীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান কাজী আজিজুল হক (লেবু কাজী), মুন্সীগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এড. দুলাল দাস, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সম্রাট, যুবদল নেতা জামাল শেখ প্রমুখ।

মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার কেওয়াটচিরা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লৌহজংয়ের তাসলিমা বেগম (৫৫) ও কুড়িগ্রামের শফিকুল ইসলাম (২৮)।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন জানান, নিহত দুজনের লাশ শ্রীনগরের ষোলঘর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শাহ মোয়াজ্জেমকে বিয়ের অনুষ্ঠানে যেতে পুলিশের বাধাদান

আপডেট টাইম : ০৭:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭