অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কল্যাণ পার্টির মহাসচিব ৪ দিনের রিমান্ডে

ডেস্ক : প্রায় চার মাস নিখোঁজ থাকার পর গ্রেফতার বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলা মামলায় শনিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার এ রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরে আমিনুর রহমানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পরিদর্শক জিহাদ হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুর রউফ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাতে বাড্ডার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহজাহান সাজ।

তিনি বলেন, গ্রেফতার এড়ানোর জন্য প্রায় ৪ মাস পলাতক থাকার পর শুক্রবার রাতে তাকে শাহজাদপুর এলাকা থেকে আটক করা হয়। তাকে গুলশান থানায় ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাতে রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে বাসার উদ্দেশে রওনা হওয়ার পর আমিনুর রহমানের আর খোঁজ পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কল্যাণ পার্টির মহাসচিব ৪ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৭:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭