অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

প্রধানমন্ত্রীকে নোটিশ দেওয়া ঠিক হয়নি খালেদা জিয়ার : অর্থমন্ত্রী

ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠানো ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদার জিয়ার উকিল নোটিশ দেওয়া ঠিক হয়নি বলে আমি মনে করি।’

আজ শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন।

উকিল নোটিশের জবাব দেওয়া হবে কি না—এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘উকিল নোটিশ উকিলই দেখবেন। জবাব যথাযথ আইনগতভাবেই দেওয়া হবে।’

সৌদি আরবে খালেদা জিয়া পরিবারের সম্পদের তথ্য প্রমাণ করা যাবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সৌদিতে খালেদা জিয়ার অবৈধ সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, নিশ্চয়ই তার পেছনে যথেষ্ট তথ্য আছে এবং সেটা প্রমাণ করা যাবে।’

দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে কৃষি বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে বিরাট ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম শাহি আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

প্রধানমন্ত্রীকে নোটিশ দেওয়া ঠিক হয়নি খালেদা জিয়ার : অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৭:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭