অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘আপনার হুঙ্কার রোগাক্রান্ত সিংহের মতো শুনায়’

শেখ হাসিনার অধীনে এবং সংসদ বহাল রেখে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না- বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এমপি বলেছেন, খালেদা জিয়ার বক্তব্যেই স্পষ্ট সংকেত আছে তারা আন্দোলনের নামে জনগণকে জিম্মি করে দেশে আবারো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।

তিনি বলেন, আমি বিএনপি চেয়ারপারসনকে বলব, এখন ২০১৩, ২০১৪ কিংবা ২০১৫ সাল নয়, এখন ২০১৭ সাল। আপনার এসব হুঙ্কার চিড়িয়াখানায় আবদ্ধ রোগাক্রান্ত সিংহের মতোই শোনায়। তাই হুঙ্কার দেবেন না। আগামী সংসদ নির্বাচনের আগে আপনারা (বিএনপি) যদি দেশে বিশৃঙ্খলা করার অপচেষ্টা চালান তাহলে দেশের জনগণ আপনাদের প্রতিহত করবে।

সোমবার সকালে, জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী হকার্স লীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, সংবিধান অনুযায়ীই সংবিধান সম্মতভাবেই আগামী নির্বাচন হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। আগামী ৫ জানুয়ারিকে ঘিরে বিএনপি দেশে নাশকতা করার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

মুক্তিযোদ্ধাদের সমাবেশে গিয়ে খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধকে উপহাস করেছেন এমন মন্তব্য করে তিনি বলেন, যিনি মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনানিবাসে সেনাবাহিনীর আতিথেয়তায় ছিলেন, যিনি পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা থেকে অর্থ সাহায্য নেন, যিনি যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভায় স্থান দিয়ে গাড়িতে আমাদের জাতীয় পতাকা তুলে দেন, তিনি (খালেদা জিয়া) যখন মুক্তিযোদ্ধাদের সমাবেশে অংশগ্রহণ করেন তখন তা আমাদের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের উপহাস করা ছাড়া আর কিছুই নয়।

‘দেশ পাকিস্তানি স্টাইলে চলছে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ প্রচার সম্পাদক বলেন, খালেদা জিয়া আসলে বলতে চেয়েছেন, তিনিই পাকিস্তানি স্টাইলে দেশ চালাতে চান। কিন্তু ভুল করে এ কথা বলে ফেলেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘আপনার হুঙ্কার রোগাক্রান্ত সিংহের মতো শুনায়’

আপডেট টাইম : ০৪:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭