অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

২০২০ সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্যমেলা পূর্বাচলে : বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৩১ ডিসেম্বর, : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০২০ সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্যমেলা হবে পূর্বাচলে।

আজ রাজধানীর শেরেবাংলানগরে মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও নতুন আঙ্গিকে মেলা চত্বর সাজানো হয়েছে। পদ্মা সেতুর আদলে মূল ফটক নির্মাণ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বঙ্গবন্ধু প্যাভিলিয়ন আকারে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় এ প্যাভিলিয়নটি নান্দনিক করে সাজানো হয়েছে, যাতে নতুন প্রজন্ম, দেশী-বিদেশী সকলে দেশ ও বঙ্গবন্ধুর সত্যিকার ইতিহাস জানতে পারে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সত্যের এই ইতিহাসকে ম্লান করার চেষ্টা করেছিল স্বৈরশাসক জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া। ৭ মার্চের ভাষণ উচ্চারণ করতে দিতে চায়নি। আমাদের মাইক কেড়ে নেয়া হতো। সেই ভাষণ আজকে বিশ্বস্বীকৃত হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে গণ্য হয়েছে।’

তিনি বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশের উদাহরণ দিয়ে বলেন, ক্ষমতাসীন দলের অধীনেই এবারের নির্বাচন হবে। নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন। সুতরাং আশা করবো বিএনপি নেত্রী খালেদা জিয়া অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচনে অংশ নেবেন এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কারো জন্য অপেক্ষা নয়, সংবিধান অনুসারে নির্বাচন হবে।

আগামীকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশের মাঠে এ মেলার উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন।

কাল থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা উন্মুক্ত থাকবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে প্রাপ্ত বয়স্ক ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্ত ২০ টাকা।

এবার ৫৮৯টি বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টল নিয়ে মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে। থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস ও দক্ষিণ কোরিয়ার ৪৩টি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

২০২০ সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্যমেলা পূর্বাচলে : বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭