অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ক্ষমতাসীনরা সারা দেশে গণগ্রেপ্তার শুরু করেছে : ফখরুল

ঢাকা, ০২ জানুয়ারি, : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচন থেকে বাইরে রাখতে ক্ষমতাসীনরা সারা দেশে গণগ্রেপ্তার শুরু করেছে।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘এ কারণেই ক্ষমতাসীনরা সারা দেশে গণগ্রেপ্তার শুরু করেছে।’ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বনির্ধারিত অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়ে এর নিন্দা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘তাদের উদ্দেশ্য হচ্ছে বিএনপি যেন একটা সুষ্ঠু, অবাধ নির্বাচনে অংশ নিতে না পারে, বিরোধী দলগুলো যেন সুষ্ঠু-অবাধ নির্বাচনে অংশ নিতে না পারে এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে যেন সুষ্ঠু নির্বাচন না হয়, তার জন্য যে পরিবেশ তৈরি করা, তারা তা তৈরি করছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে এ চক্রান্তগুলো করছে।’

বিএনপি নেতা আরো বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।’ তিনি আরো বলেন, ‘সুশীল সমাজসহ রাজনৈতিক দলগুলো তাদের উদ্বেগ প্রকাশ করেছে। আমরা মনে করি, এ সরকারকে এ মুহূর্তেই চলে যাওয়া উচিত, পদত্যাগ করা উচিত। নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা উচিত।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সরফত আলী সপু ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ক্ষমতাসীনরা সারা দেশে গণগ্রেপ্তার শুরু করেছে : ফখরুল

আপডেট টাইম : ০৮:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮