পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘আগামী নির্বাচন নিয়ে বিদেশিরা আর সময় নষ্ট করবে না’

ঢাকা, ০২ জানুয়ারি : আগামী নির্বাচন নিয়ে বিদেশি কোনো রাষ্ট্র এবং তাদের কূটনীতিকরা অতীতের মতো আর সময় নষ্ট করবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর অন্যায় কোনো আবদার পূরণে বিদেশি রাষ্ট্রগুলো এবং তাদের কূটনীতিকরা অতীতের মতো আর সময় নষ্ট করবেন না।’

তিনি বলেন, ‘এর আগে আমরা নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন দেশের এক ধরনের তৎপরতা দেখেছি। এবার আর সেটি হবে বলে মনে হয় না।’

শাহরিয়ার আলম বলেন, ‘আমরা আগের অভিজ্ঞতায় দেখেছি- জাতীয় নির্বাচন এলেই কেউ কেউ বিদেশিদের দিয়ে নিজেদের মতামতকে তুলে ধরার চেষ্টা করেছে। কূটনীতিকরাও এসব বিষয়ে কথা বলেছেন। কিন্ত এবার তারা বুঝে গেছেন। কাজেই আগের বিষয়টা আর বর্তমান সময়টা এক না। কোনো দলের উপর ভিত্তি করে কোনো দেশ চাপ প্রয়োগ করবে না।’

তিনি বলেন, ‘গত নির্বাচনের পর অনেকেই মনে করেছিল সরকার হয়তো নির্দিষ্ট মেয়াদ পূরণ করতে পারবে না। কিন্ত সময় সেটা প্রমাণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কতটা পারি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি বছরে সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষে ব্যাপক কার্যক্রম হতে নিয়েছে। অবশ্য চলতি বছর আমাদের প্রথম কাজ হচ্ছে রোহিঙ্গাদের সময়সীমার মধ্যে মিয়ানমারে ফেরত পাঠানো। এ নিয়ে জাতিসংঘে আমাদের স্থায়ী প্রতিনিধির সঙ্গেও আজ আমি বৈঠক করেছি।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

‘আগামী নির্বাচন নিয়ে বিদেশিরা আর সময় নষ্ট করবে না’

আপডেট টাইম : ০৮:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮