পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘পদ্মাসেতু জোড়াতালির নয়, খালেদা জিয়ার রাজনীতিই জোড়াতালির খিচুড়িতন্ত্র’

ডেস্ক : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, পদ্মাসেতু জোড়াতালির নয়, খালেদা জিয়ার রাজনীতিই জোড়াতালির খিচুড়িতন্ত্র।

তিনি আজ বুধবার সন্ধ্যায় ঢাকায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে কেটিভি বাংলা অনলাইন টেলিভিশনের লোগো উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সম্প্রতি পদ্মাসেতুকে জোড়াতালির বলে বিএনপিনেত্রীর মন্তব্যের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আর শেখ হাসিনার স্বপ্নমাখা পদ্মাসেতুর ওপর ভরসা রাখা যায়, কিন্তু তার (খালেদা জিয়া) ওপর ভরসা রাখা যায়না। কারণ, বেগম জিয়া গণতন্ত্রের মুখোশ পরে নির্বাচন বানচাল করতে চান, আগুনযুদ্ধ করেন, জঙ্গি-রাজাকার-জামায়াত পোষেণ।

‘খালেদা জিয়াই বলেছিলেন, শান্তি চুক্তি হলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। আর তারপর সেই ফেনী থেকে নির্বাচন করে সংসদে এসেছিলেন, ফেনী ভারত হয়নি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী এসময় বলেন, শিগগিরই খালেদা তার কথা ভঙ্গ করে পদ্মাসেতু দিয়ে গাড়ি চালিয়ে এপার ওপার যাবেন, আর যদি তার কথা রাখেন, তবে কোনোদিনও পদ্মাসেতুতে উঠবেন না, নিচ দিয়েই যাবেন।

ইনু বলেন, বেগম জিয়াই গণতন্ত্র, সামরিকতন্ত্র আর ধর্মতন্ত্রের একটু করে নিয়ে জোড়াতালির খিচুড়িতন্ত্রের ধারক-বাহক। সেকারণেই গণতন্ত্রের রাজনীতিতে তিনি পরিত্যাজ্য।

তথ্যমন্ত্রী কেটিভি অনলাইনকে অভিনন্দন জানিয়ে বলেন, শিগগিরই অনলাইন ও আইপি টিভি পরিচালনার বিস্তারিত নীতি-পদ্ধতি প্রকাশ করবে সরকার।

অনলাইন টেলিভিশনটির চেয়ারম্যান মোঃ মামুনুর হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক এমপি মকবুল হোসেন সন্টু, কেটিভি অনলাইনের প্রধান উপদেষ্টা সৈয়দ শাহ মুহাম্মদ জুনায়েদ ও উপদেষ্টা মূর্তুজা আলী চৌধুরী সভায় বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘পদ্মাসেতু জোড়াতালির নয়, খালেদা জিয়ার রাজনীতিই জোড়াতালির খিচুড়িতন্ত্র’

আপডেট টাইম : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮