পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘৫ জানুয়ারির নির্বাচ‌নের কলঙ্ক‌কে আড়াল কর‌তে বিএনপির কর্মসূচিতে বাধা’

নির্বাচ‌নের কলঙ্ক‌কে আড়াল কর‌তে গণতন্ত্র হত্যা দিবস পালন কর‌তে দেয়‌নি সরকার। এর প্রতিবাদে আগামীকাল ঢাকা মহানগ‌রের থানায় থানায় বি‌ক্ষোভ কর্মসূ‌চি ডে‌কে‌ছে বিএন‌পি।’

আওয়ামী লীগকে ‘গণতন্ত্র হত্যাকারী’ অভিহিত করে রিজভী আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক রীতিনীতিতে ন্যূনতম বিশ্বাসী দল হতো, তাহলে বিএনপিকে সভা-সমাবেশ করতে বাধা দিত না। এর মাধ্যমে সরকারের গণতন্ত্র ও গণতন্ত্রে স্বীকৃত বিরোধী দলের অধিকারের ওপর দুর্বৃত্তমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। অথচ আজ আওয়ামী লীগ ঢাকায় দুটি সমাবেশ করবে, কিন্তু বিএনপিসহ বিরোধী দলকে সমাবেশ করতে বাধা দেওয়া হলো। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত ও কলঙ্কিত নির্বাচনকে আড়াল করার জন্যই বিএনপির কর্মসূচি পালনে বাধা দিতে পোড়ামাটি নীতি অবলম্বন করা হয়েছে।’

৫ জানুয়ারি নির্বাচনকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিকে সমাবেশে ‘বাধা’ দেয়ায় আবারও প্রমাণ হল আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল। গণতন্ত্রের বিভিন্ন আন্দোলনকে দমনে প্রশাসনকে টর্চারিং মেশিন হিসেবে ব্যবহার করছে সরকার।

আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না অভিযোগ করে বিএনপির এ নেতা আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) বহুমাত্রিকতা ও বৈচিত্র্যে বিশ্বাস করে না। তাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্তর্নিহিত উপাদান হচ্ছে- নিজেদের লোভ, দুর্নীতি ও দখলবাজি অব্যাহত রাখা। এসব অপকর্মের বিরুদ্ধে আওয়াজ উঠবে বলেই তারা বিরোধী দল সহ্য করতে পারে না।’

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তায় জোরদার

রাজধানীর নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয় ও তার আশপাশের এলাকায় সারিবদ্ধ পুলিশ, সাঁজোয়া যান, পুলিশ ভ্যান, সাউন্ড স্টিমুলেটর প্রভৃতি নিয়ে ব্যাপক নিরাপত্তা অবস্থানে রয়েছে পুলিশ।

আজ সকাল থেকেই পুলিশের বাড়তি এ নিরাপত্তামূলক অবস্থানে দেখা গেছে। কাকরাইল মোড়, পুরোনো পল্টন, বিজয়নগর প্রতিটি মোড়ে পুলিশ সদস্যদের টহল কার্যক্রম ছিল চোখে পড়ার মতো।

এদিকে, ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজ দেশব্যাপী কর্মসূচি চলাকালে নারায়ণগঞ্জ, খুলনা, ঝালকাঠিসহ বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

২০১৪ সালের ৫ জানুয়ারি ‘একতরফা’ নির্বাচন করে ফের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেই সময় নির্বাচন বর্জন করা দেশের অন্যতম বিরোধী দল বিএনপি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। তবে আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে থাকে।

গতকাল (বৃহস্পতিবার) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আজ (শুক্রবার) বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে বিজয় শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘৫ জানুয়ারির নির্বাচ‌নের কলঙ্ক‌কে আড়াল কর‌তে বিএনপির কর্মসূচিতে বাধা’

আপডেট টাইম : ১০:৩১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮