অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘উপযুক্ত সময়ে আমরা কর্মসূচি দেব’

বাংলার খবর ২৪.কম : ‘উপযুক্ত’ সময়ে বিএনপি কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সমঝোতায় বিশ্বাস করে না। তারা চায় সংঘাত। আমরা অনেক ধৈর্য ধরেছি। সহ্য করেছি। সমঝোতার কথা বলেছি। কারণ ২০১৪ এবং ২০১৮ এক নয়। আমরা নির্বাচন করবো সেজন্য প্রস্তুতি নেব, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য নয়। উপযুক্ত সময়ে আমরা কর্মসূচি দেব।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত ‘৫ জানুয়ারি কলঙ্কিত নির্বাচন এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ব্যারিস্টার মওদুদ আরো বলেন, ‘গণ আন্দোলনের মধ্য দিয়ে এ সরকার বাধ্য হবে বিদায় নিতে। কারণ সমঝোতার পথে যাবে না। একমাত্র বিকল্প হলো রাজপথ।’

মওদুদ আহমদ বলেন, ‘২০১৪ সালের নির্বাচনকে সরকার সংবিধান রক্ষার নির্বাচন বলে। কিন্তু ওই নির্বাচন সংবিধান মোতাবেক হয়নি। আমরা বিচার বিভাগের দুর্বলতার কারণে আইনের মাধ্যমে মোকাবেলা করতে পারিনি।’

২০১৪ সালের ৫ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘এটা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন।’

আওয়ামী লীগের ‘রাজনৈতিক কেমিস্ট্রির’ মধ্যে গোলমাল আছে দাবি করে ব্যারিস্টার মওদুদ বলেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান থাকলেও স্বাধীনতার পর তাদের ভুমিকা প্রশ্নবিদ্ধ। তারা এখন অবলীলায় মিথ্যা কথা বলছে। মামলাকে হাতিয়ার হিসেবে নিয়ে বিরোধী দলকে দমন করছে। মুখে মুক্তিযুদ্ধে চেতনার কথা বললেও তারা বিরোধী দলের সভা-সমাবেশের অধিকার হরণ করেছে। আইনের শাসন ও বিচারবিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেনি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘উপযুক্ত সময়ে আমরা কর্মসূচি দেব’

আপডেট টাইম : ১১:৩৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮