অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর আশ্বাসে নন-এমপিওদের অনশন স্থগিত

বাংলার খবর২৪.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন নন-এমপিও শিক্ষকেরা। প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে এই আশ্বাসের কথা জানান। এরপর শিক্ষকেরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষকেরা গত রোববার থেকে প্রেস ক্লাবের সামনে আমরণ কর্মসূচি চালিয়ে আসছেন। আজ ছিল কর্মসূচির ৬ষ্ঠ দিন।

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। তবে শিক্ষকেরা তাঁর আশ্বাসে ভরসা রাখতে পারেননি। তাঁরা চেয়েছেন আশ্বাস আসতে হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে শিক্ষক নেতারা বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে কর্মসূচি স্থগিত করেছেন। তাঁরা আশা করছেন এ মাসের মধ্যেই এমপিওভুক্তির বিষয়ে কাজ শুরু হবে। শিক্ষকেরা বলেন, রোববার থেকে তাঁরা ক্লাসে ফিরে যাবেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

প্রধানমন্ত্রীর আশ্বাসে নন-এমপিওদের অনশন স্থগিত

আপডেট টাইম : ১২:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮