পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চলতি বছর দেশে জন্ম নিচ্ছে ৪৮ হাজার রোহিঙ্গা শিশু

বাংলার খবর, ডেস্ক: মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা পরিবারগুলোতে চলতি বছর প্রায় ৪৮ হাজার শিশু জন্ম নিতে যাচ্ছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

জন্ম নেয়ার পর এই শিশুদের নানা রোগ ও পুষ্টিহীনতার ঝুঁকির আশঙ্কা করছে সংস্থাটি। চলতি বছর ক্যাম্পে ৪৮ হাজার রোহিঙ্গা শিশুর জন্ম হতে যাচ্ছে বলে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন।

এতে বলা হয়েছে, অনেক শিশু ৫ বছরের আগেই মারা যাওয়ার ঝুঁকি রয়েছে। অধিকাংশ শিশুই অস্থায়ী তাবু হিসেবে তৈরি করা বাড়িতে জন্ম নেবে।

গত বছর আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। সরকারি হিসেব মতে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা সাড়ে ছয় লাখেরও বেশি। জাতিসংঘের হিসেবে এদের ৬০ ভাগই নারী ও শিশু।
সূত্র: ফক্স নিউজ

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চলতি বছর দেশে জন্ম নিচ্ছে ৪৮ হাজার রোহিঙ্গা শিশু

আপডেট টাইম : ০৮:০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮