পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বঙ্গোপসাগরে ১৭ জেলেসহ ট্রলার অপহরণ, মুক্তিপণ দাবি

ডেস্ক:বঙ্গোপসাগরের সোনারচর এলাকা থেকে ১৭ জেলেসহ এফবি তরিকুল নামের একটি মাছ ধরার ট্রলার অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে জলদস্যুরা। ট্রলারসহ জেলেদের মুক্তির জন্য সাত লাখ টাকা মুক্তিপণও দাবি করেছে জলদস্যুরা।

শুক্রবার ভোররাতে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত জেলেদের মধ্যে মো. মিরাজ, মো. মিজান, মো. রাসেল, মো. হানিফ নাম পরিচয় জানা গেছে। অপহৃত সকল জেলে বাড়ি বরগুনার বিভিন্ন গ্রামে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলমা মোস্তফা চৌধুরী জানান, শুক্রবার রাতে বঙ্গোসাগরের সোনারচর এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিল এফবি তরিকুল ট্রলারের জেলেরা। এসময় সুন্দরবন কেন্দ্রীক জলদস্যু বাহিনী হাসান ভাই গ্রুপের সদস্যরা ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণকরে সুন্দরবনের গহীনে নিয়ে যায়।

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. আসিফ মোহাম্মদ আলী বলেন, জেলেসহ অপহৃত ট্রলারটি উদ্ধারের ইতোমধ্যেই সুন্দরবনে অভিযান শুরু করেছে কোস্টগার্ড। ট্রলার ও জেলেদের উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বঙ্গোপসাগরে ১৭ জেলেসহ ট্রলার অপহরণ, মুক্তিপণ দাবি

আপডেট টাইম : ০২:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮