অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘রাজনীতিবিদরা সৎ ও নিষ্ঠাবান হলে দেশের উন্নতি হয়’

ডেস্ক : প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ও সংসদ সদস্য গোলাম মোস্তফা ব্যক্তি জীবনে সততা, নিষ্ঠা ও একাগ্রতার জন্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতিবিদরা সৎ, নিষ্ঠাবান হলে দেশের উন্নতি হয়।

রোববার জাতীয় সংসদ অধিবেশনে শোক প্রস্তাবের ওপর বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়। এরপর এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়।

এর আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, সংসদ সদস্য আবদুল মতিন খসরু, কামাল আহমেদ মজুমদার, ফজিলাতুন্নেসা বাপ্পি, মীর শওকত আলী বাদশা ও এবি তাজুল ইসলাম প্রমুখ শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন।

ছায়েদুল হককে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ছায়েদুল হকের মতো একজন সৎ ও নিষ্ঠাবান মন্ত্রী পেয়েছিলাম। তিনি দক্ষতা ও সততার সঙ্গে মন্ত্রণালয় চালিয়ে দেশের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। দেশের মৎস্যসম্পদ উন্নয়নে তার ভূমিকা রয়েছে।

জনপ্রিয়তার কারণে ২০০১ সালের ষড়যন্ত্রের নির্বাচনেও ছায়েদুল হক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার সব ধরনের প্রচেষ্টা করেও নির্বাচনে তাকে হারাতে পারেনি।’

সংসদ সদস্য গোলাম মোস্তফাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, গোলাম মোস্তাফা তৃণমূলের নেতা ছিলেন। তিনি স্কুলে শিক্ষকতা করতেন। প্রত্যন্ত অঞ্চলে পড়ে থেকে সবসময় আওয়ামী লীগের জন্য কাজ করতেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘রাজনীতিবিদরা সৎ ও নিষ্ঠাবান হলে দেশের উন্নতি হয়’

আপডেট টাইম : ০৭:১২:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮