পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীপুত্রের গাড়িচালক পরিচয়ে খাসজমি নেয়ার চেষ্টা, আটক ১

গাজীপুর: প্রধানমন্ত্রীপুত্র ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত গাড়িচালক পরিচয়ে খাসজমি বন্দোবস্ত নেওয়ার চেষ্টাকালে আব্দুল আজিজ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার বিকেলে গাজীপুর জেলা রাজস্ব কার্যালয়ে এ ঘটনা ঘটে। আব্দুল আজিজ রংপুরের পীরগঞ্জ থানায় আফতাব উদ্দিনের ছেলে।

গাজীপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, আজিজ নিজেকে প্রধানমন্ত্রীর ছেল সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত গাড়িচালক পরিচয় দিয়ে বুধবার বিকেল ৪টার দিকে আজিজ খাসজমি বন্দোবস্ত নিতে জেলা রাজস্ব অফিসে এসে কর্মচারীদের কাছে কাশিমপুর মৌজার কয়েক একর খাসজমি দ্রুত বন্দোবস্ত দেওয়ার জন্য চাপাচাপি শুরু করেন।

তিনি আরো জানান, এসময় তার আচরণ ও কথাবার্তা অফিসের কর্মচারীদের সন্দেহ হলে আরডিসি আব্দুল আজিজ ভুঁইয়ার কাছে নিয়ে যান। এ সময় যাচাই করে দেখা যায় তার ড্রাইভিং লাইসেন্সসহ খাসজমি বন্দোবস্তের সব কাগজপত্র জাল। পরে তাকে আটক করে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সে খাসজমি বন্দোবস্তের করতে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব, গাজীপুরের আরডিসি ও তহশীলদারের জাল স্বাক্ষরিত কাগজপত্র তৈরি করেছে বলেও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জানান।

জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় আজিজের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় জেলা রাজস্ব অফিসের কর্মচারী মো. জাকারিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীপুত্রের গাড়িচালক পরিচয়ে খাসজমি নেয়ার চেষ্টা, আটক ১

আপডেট টাইম : ০৪:৩৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮