অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নিবন্ধন পায়নি ‘বাকশাল’

বাংলার খবর২৪.কম index_52443: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) নিবন্ধন চাইলেও তাদের নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। তবে দলটিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিধি মেনে আবেদন করার পরামর্শ দেয় (ইসি)।

নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার দলটির চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছে দেওয়া হয়েছে ।

চিঠিতে (ইসি’র) পক্ষ থেকে দলটিকে জানানো হয়, এখন নিবন্ধন দেয়ার সুযোগ নেই। যখন ইসি গণবজ্ঞপ্তি জারি করবে, তখন তারা আবেদন করতে পারবে।

ইসির পক্ষ থেকে আরো বলা হয়, এ বছর ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন হওয়ায় ২০১৮ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে হবে আগামী নির্বাচন। সে ক্ষেত্রে ইসি অন্তত ছয় মাস আগে নিবন্ধন আবেদন চাইবে ।

শর্ত অনুযায়ী, পুরনো দলের ক্ষেত্রে স্বাধীনতার পর যে কোনো নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে একটি আসন পেলেই নিবন্ধনযোগ্য বিবেচিত হয়। একটি আসন পেতে ব্যর্থ হলেও নির্বাচনে অংশ নিয়ে অন্তত ৫ শতাংশ ভোট পেলেও তারা নিবন্ধন যোগ্য বলে গণ্য হবে।

কিন্তু নতুন দলের ক্ষেত্রে দেশের এক-তৃতীয়াংশ জেলা (২১টি) ও ১০০টি উপজেলার সক্রিয় দপ্তর থাকতে হবে এবং এসব উপজেলায় দলের পক্ষে অন্তত ২০০ ভোটারের সমর্থনসহ দলিল জমা দিতে হবে।

উল্লেখ্য, সংবিধানের চতুর্থ সংশোধনের পর ১৯৭৫ সালের জানুয়ারিতে সব দল নিষিদ্ধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ‘বাকশাল’ গঠন করেছিলেন। ওই বছরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনৈতিক পটপরিবর্তনে বাকশালের বিলুপ্তি ঘটে।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

নিবন্ধন পায়নি ‘বাকশাল’

আপডেট টাইম : ১০:২৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪