পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্কর ঝক্কর বাসগুলো রংচং করে সিটিং সার্ভিস বলে চালানো হয়——কাদের

ফারুক আহম্মেদ সুজন : লক্কর ঝক্কর বাসগুলো রংচং করে সিটিং সার্ভিস বলে চালানো হয়। এসব বাসগুলো দেখলে কষ্ট হয়। ভাবতে খারাপ লাগে আমি আবার এসব বাসের মন্ত্রী। এসব বাসকে সিটিং সার্ভিস নয়, বাস্তবে চিটিং সার্ভিস বলে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২ জুন) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নারীদের জন্য এসি বাস সার্ভিস উদ্বোধনের সময় এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নগরীর বেহাল পরিবহগুলো প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঢাকার বাস দেখলে খারাপ লাগে ও কষ্ট হয়। আমরা বাইরের দেশ থেকে কিছুই শিখি না। এখন ৫০ থেকে ৬২ শতাংশ বাসে রংচং করা হচ্ছে। বাসের আসন বসার মতো নয়। এসব বাসে যাত্রীদের তুলে কষ্ট দেওয়া হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, এনায়েত সাহেব আপনার শরীরের পোশাক অনেক সুন্দর, দেখতেও ভালো পরিপাটি। ঢাকার বাসকেও পরিপাটি করুন। যাতে দেখতে ভালো লাগে, তা না হলে বেহাল বাসের জন্য আমাকে বিদেশিদের কাছে কথা শুনতে হয়।

রাস্তা পারাপার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঢাকায় ৩৫টা ফুটওভারব্রিজ আছে। অথচ আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাপারে ব্যস্ত থাকি, ওভারব্রিজ ব্যবহার করি না। শুধু চালকদের দোষ দিলে হবে না। আমাদেরও সতর্ক থাকতে হবে। কিছু কিছু চালক বেপরোয়া এদের সাবধানে যানবাহন চালাতে হবে। ওভারটেকিং ও যত্রতত্র রাস্তা পারাপার একটা বাজে প্রবণতা, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই প্রবণতা সবাইকে বন্ধ করতে হবে।

র‍্যাংগস গ্রুপের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

লক্কর ঝক্কর বাসগুলো রংচং করে সিটিং সার্ভিস বলে চালানো হয়——কাদের

আপডেট টাইম : ০২:৩৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮