পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন চায় বাংলাদেশ’

ডেস্ক: জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক অনন্য নজির স্থাপন করেছে। সীমান্ত খুলে দিয়ে মানবতার এ নব দিগন্তের উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দ্বিপাক্ষিক আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়ে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন চায় বাংলাদেশ।

গতকাল প্যারিসে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। ফ্রান্স-গাম্বিয়া মৈত্রী গ্রুপের প্রেসিডেন্ট জাঁ- ফ্রাংকোয়ে বায়ে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপের প্রেসিডেন্ট ড্যানিয়েল অবনো, মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. মং জারনি, মানবাধিকার কর্মী রাজিয়া সুলতানা, তুন খিন, রোহিঙ্গা বিষয়ক আইনবিদ নুরুল ইসলাম, ন্যা সাঁ লুই), প্রফেসর সি আবরার, প্রফেসর ইউসুফ বালসি প্রমূখ বক্তৃতা করেন। সম্মেলনে সংসদ সদস্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, আইনবিদ ও সমালোচকরা অংশগ্রহণ করেন।

স্পীকার বলেন, আইপিইউ সম্মেলনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এবং তাদের মানবাধিকার সংরক্ষণে রেজ্যুলেশন গৃহীত হয়। ঢাকায় অনুষ্ঠিত সিপিএ সম্মেলনে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে পদক্ষেপ নেয়ার ঘোষণা গৃহীত হয়। তিনি বলেন, ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপ এ ধরনের সম্মেলনের আয়োজন করায় বিশ্বের অন্যান্য পার্লামেন্টেও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি গুরুত্ব পাবে। এ জন্য তিনি ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপকে ধন্যবাদ জানান।

ড. শিরীন শারমিন বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের সাথে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে স্বাক্ষরিত চুক্তির প্রতি সম্মান রেখে মিয়ানমার রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে আশা করি। এ বিষয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সজাগ দৃষ্টি ও অকুণ্ঠ সমর্থন কামনা করেন।

আলোচকরা রোহিঙ্গাদের মানবিক আশ্রয় প্রদান করায় বাংলাদেশ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তারা রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন চায় বাংলাদেশ’

আপডেট টাইম : ০৪:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮