পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রমনা পার্কে গাছের ডাল পড়ে মৃত্যু ১

ডেস্ক: রাজধানীর রমনা পার্কের ভেতর লেকপাড়ে একটি গাছের ডাল পড়ে ফারুক ওরফে ফারুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অাহত হয়েছেন তার নাতি হজরত অালী (১২)।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পার্কের লেকের পাড়ে একটি জাম গাছের নিচে বসেছিলেন নানা-নাতি। হঠাৎ ওই গাছের একটি মোটা ডাল ভেঙে নানা ফারুনের ওপর পড়ে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে ও তার নাতিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে পাঠায় পথচারীরা। সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাতি হজরত অালী জানায়, সকাল ১১টার দিকে তারা দুজন হাঁটতে হাঁটতে রমনা পার্কে অাসেন। সেখানে গরম লাগায় একটু প্রশান্তির জন্য জাম গাছের নিছে তারা বিশ্রাম নিচ্ছিলেন। এসময় হঠাৎ ওই গাছের একটি ডাল ভেঙে নানার মাথায় পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে অানলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পিঠেও অাঘাত পায় বলে জানায় সে।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রমনা থানায় জানানো হয়েছে বলে জানান তিনি।

নিহতের গ্রামের বাড়ি রংপুরের সাদুল্লাহপুরের হাসানপুর গ্রামে। রাজধানীর মধুবাগের তিন নং গলিতে ভাড়া থাকেন তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রমনা পার্কে গাছের ডাল পড়ে মৃত্যু ১

আপডেট টাইম : ০৪:৫৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮