অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সংবিধানের ষোড়শ সংশোধনী বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর

বাংলার খবর২৪.কম index_52446: সংবিধানের ষোড়শ সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ।

বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার এই বিলে সোমবার তিনি স্বাক্ষর করেন। সংসদ সচিবালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১৭ সেপ্টেম্বর ৩২৭ জন সংসদ সদস্যের বিভক্তি ভোটের মাধ্যমে সংবিধানের ষোড়শ সংশোধন বিল-২০১৪ পাস হয়।

এই সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত হলো। যা ১৯৭২ সালের সংবিধানেই ছিলো।

এদিকে সংবিধানের ষোড়শ সংশোধন বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের প্রতি অনুরোধ জানিয়েছিল বিএনপি। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এই অনুরোধ জানান।

তিনি বলেন, ‘ রাষ্ট্রপতি একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন। সেকারণে তাকে অনুরোধ জানাবো, বিলটি আপনার দফতরে গেলে জনগণের ইচ্ছার কথা বিবেচনা করে বিলটিকে পুনর্বিবেচনার জন্য সংসদে প্রেরণ করবেন।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সংবিধানের ষোড়শ সংশোধনী বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর

আপডেট টাইম : ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪