পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সৌদিতে ঘুমন্ত ২ প্রবাসীর আগুনে পুড়ে মৃত্যু

ডেস্ক: সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী। শনিবার গভীররাতে দেশটির রিয়াদের চোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে এয়াছিন ওরফে ফকির (৩৪)।

নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও এয়াছিনের প্রতিবেশী ফরিদ আহমদ ভূঁইয়া সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদের চোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতেন কামরুল ইসলাম ও এয়াছিন। ওই ফ্যাক্টরির একটি কক্ষে তারা রাত যাপন করতেন।

শনিবার গভীররাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসায় থাকা দুই প্রবাসীসহ সকল মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ছৌমুছি হাসপাতাল মর্গে পাঠায়। নিহত কামরুল ইসলাম ও এয়াছিন দুই সন্তানের জনক। দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সৌদিতে ঘুমন্ত ২ প্রবাসীর আগুনে পুড়ে মৃত্যু

আপডেট টাইম : ০৬:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮