পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেরাদিয়ায় মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা!

ডেস্ক: মাদকের টাকা না পেয়ে আন্তসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম নাছিমা আক্তার (২২)। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত দুই সপ্তাহ আগে নাসিমাকে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী ওয়াহিদুল ইসলাম উজ্জল।

নিহত নাছিমার মা রোকেয়া বেগম জানান, উজ্জল খিলগাঁও এলাকার একটি মটর ওয়ার্কশপে কাজ করে। বর্তমানে খিলগাও মেরাদিয়া মধ্যপাড়ার একটি বাসায় নাছিমা ও তাদের চার বছরের মেয়ে ফারজানাকে নিয়ে ভাড়া থাকতো। বিয়ের প্রথম দিকে তাদের সংসার ভালোই চলছিলো। কিন্তু উজ্জল মাদকাসক্ত হওয়ার পর থেকেই শুরু হয় অশান্তি। নেশার টাকার জন্য প্রায় স্ত্রী নাছিমাকে মারধর করতো। সম্প্রতি নাছিমা তিন মাসের অন্তসত্তা হয়ে পড়ে।

গত দুই সপ্তাহ আগে উজ্জল নেশার জন্য নাছিমার কাছে টাকা চায়। কিন্তু সে টাকা অস্বিকার করলে উজ্জল তাকে বেধড়ক মারধর করে। এতে নাছিমা গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে আদ্ব দীন হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার পর থেকে উজ্জল পলাতক রয়েছে। নাছিমার মায়ের অভিযোগ , স্বামী উজ্জলের মারধরের কারনে তার মেয়ে নাছিমার মৃত্যু হয়েছে। নিহত নাছিমা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালুয়া পাড়া গ্রামের মাবুদ আলীর মেয়ে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মেরাদিয়ায় মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা!

আপডেট টাইম : ০৪:৪৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮