পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত

ডেস্ক : ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত ত্রিশাল ও তারাকান্দা উপজেলায় মাদক বিরোধী অভিযান চলাকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্বপন (৩০) ও আলী হোসেন (৩৮)। তারা মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৪টার দিকে ত্রিশালে অভিযান চালানো হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন মাদক বিক্রেতারা। পুলিশও পাল্টা গুলি ছোড়লে মাদক বিক্রেতা স্বপন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসময় ঘটনাস্থল থেকে তিনটি রামদা ও ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, রাত পৌনে ৩টার দিকে তারাকান্দা-ফুলপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন মাদক বিক্রেতারা। পুলিশও পাল্টা ‍গুলি ছোড়লে মাদক বিক্রেতা আলী হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, নিহত মাদক বিক্রেতা আলী হোসেনের বিরুদ্ধে মাদকসহ ২০টি মামলা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ময়মনসিংহে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত

আপডেট টাইম : ০৫:০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮