অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিএনপির মেয়রপ্রার্থী বরিশালে সরোয়ার, রাজশাহীতে বুলবুল

বাংলার খবর : রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই সিটির মেয়রপ্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দুই সিটির মেয়রপ্রার্থীর নাম ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হিসেবে লড়বেন বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আর বরিশালে বিএনপির মেয়রপ্রার্থী থাকবেন মজিবর রহমান সরোয়ার। সিলেটের মেয়রপ্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহী সিটির বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে বরিশালের বর্তমান বিএনপির মেয়র আহসান হাবিব কামালকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। তার জায়গায় এবার বিএনপির হয়ে লড়বেন মজিবর রহমান সরোয়ার।

ওই তিন সিটিতে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হিসেবে তিনজনের নাম এরই মধ্যে চূড়ান্ত করেছে দলটি। তারা হলেন, রাজশাহীতে এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেটে বদর উদ্দিন আহমদ কামরান ও বরিশালে সাদিক আবদুল্লাহ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিএনপির মেয়রপ্রার্থী বরিশালে সরোয়ার, রাজশাহীতে বুলবুল

আপডেট টাইম : ০৭:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮