পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৫০০ টাকার জন্য খুন

ডেস্ক : রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং প্রথম প্রকল্প এলাকায় ছুরিকাঘাতে বাসির তালুকদার (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তাঁর লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ বলেন, নিহত বাসির তালুকদার আদাবরের আলমগীর নামের একজনের সঙ্গে মেসে একই কক্ষে থাকতেন। আলমগীরের বাবা ভাঙারির ব্যবসা করতেন। তাঁরা দুজনই খুচরা জিনিসপত্র ভাঙারির দোকানে বিক্রি করতেন। কিছুদিন আগে বাসির আলমগীরের বাবার কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়েছিলেন।

আজ সকালে আলমগীর বাসিরের কাছে ৫০০ টাকা চান। টাকা দিতে না চাইলে আলমগীর ছুরি দিয়ে বাসিরকে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়।

ওসি আরও জানান, আলমগীরকে খোঁজা হচ্ছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

৫০০ টাকার জন্য খুন

আপডেট টাইম : ০২:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮