অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাশিয়ায় ভিসা ছাড়াই এবছর ভ্রমণের সুযোগ

ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সাফল্যের সঙ্গে তার দেশ বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছে। আর এজন্য তিনি অত্যন্ত গর্বিত।

উৎফুল্ল পুতিন তাই ফুটবল ফ্যানদের জন্য একটি বিশেষ ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, যাদের কাছে ‘ফ্যান আইডি’ রয়েছে, তারা ২০১৮ সালে ভিসা ছাড়াই রাশিয়ায় বেড়াতে আসতে পারেন। ঘুরতে পারেন অবাধে রাশিয়ার বিভিন্ন অঞ্চল।

সোমবার রাষ্ট্রীয় একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দিয়েছেন।

পুতিন বলেনে, যেভাবে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি, তাতে গর্বিত না হওয়ার কোনও কারণ নেই। এই সবই আমরা করেছি, আমাদের সমর্থকদের জন্য, প্রত্যেক রাশিয়ানের জন্য, এবং বিশ্বের সেসব মানুষের জন্য যারা খেলাকে মন থেকে ভালোবাসেন।

যে সব বিদেশিরা খেলা দেখতে রাশিয়া এসেছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলেন, ফুটবলপ্রেমীরা শুধু যে খেলা ও ফুটবলের প্রতি ভালোবাসা দেখালেন তা নয়, বরং তারা দেখিয়ে দিলেন কীভাবে বিনা হিংসায় মিলেমিশে একটা ভালো জিনিস উপভোগ করা যায়।

প্রসঙ্গত, ফ্যান আইডি কার্ডের মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২৫ জুলাই। সেই তারিখ পিছিয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। এই সময়ের মধ্যে ফ্যান আইডি কার্ড দেখিয়ে বিদেশিরা যতবার ইচ্ছে রাশিয়া বেড়াতে যেতে পারেন বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাশিয়ায় ভিসা ছাড়াই এবছর ভ্রমণের সুযোগ

আপডেট টাইম : ০৭:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮