অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু

ঢাকা সিভিল সার্জন অফিসে ঝটিকা অভিযান দুদকের

ঢাকা: হটলাইনে অভিযোগের ভিত্তিতে ঢাকা সিভিল সার্জন অফিসে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় চাকরির স্বাস্থ্যগত সনদ দেওয়ার ক্ষেত্রে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি।

ভুক্তভোগী চাকরিপ্রার্থীরা দুদক কল সেন্টারে (১০৬) অভিযোগ করলে বুধবার (১৮ জুলাই) এ ঝটিকা অভিযান চালানো হয়।

দুদক সূত্র জানায়, অভিযানে আজিমপুরে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা চাকরি প্রার্থীদের সনদ দেওয়ার জন্য জন প্রতি ন্যূনতম ৩০০ থেকে সর্বোচ্চ ১০০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। এ টাকা কিভাবে বিলি হয় তাও গোপনে পর্যবেক্ষণ করেন তারা।

অভিযানে নেতৃত্ব দেন দুদক সহকারী পরিচালক জাকারিয়া ও উপ-সহকারী পরিচালক সাইদুজ্জামান। এ সময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে এ দুর্নীতি চলছে। সংশ্লিষ্টদের জবানবন্দি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে শিগগির দুদক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

তবে এ ঘটনায় জড়িতদের হাতে-নাতে গ্রেফতারের জন্য ট্র্যাপ টিম সার্বক্ষণিক নজরদারি করছে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক

ঢাকা সিভিল সার্জন অফিসে ঝটিকা অভিযান দুদকের

আপডেট টাইম : ০২:৫৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮