অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

এগিয়ে মেয়েরা

ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশ ভালো করেছেন। পাসের হারের দিক দিয়ে মেয়েরা কয়েক বছর ধরেই ভালো করছেন। কিন্তু এবার তাঁরা ব্যবধান আরও বাড়িয়েছেন। এবার ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার ৫ দশমিক ৮৪ শতাংশ বেশি। অবশ্য ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্ররা এগিয়ে আছেন।

আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ৮৮ শতাংশ। এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ।

১০ বোর্ডের অধীনে মোট জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৫৮১ জন এবং ছাত্রী ১৩ হাজার ৬৮১ জন। অর্থাৎ এখানে ছাত্ররা এগিয়ে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এইচএসসি পরীক্ষায় পাসের হারে মেয়েরা আরও বেশি ভালো করেছেন। এইচএসসিতে গড় পাসের হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ১৮ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬০ দশমিক ৯৯ শতাংশ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

এগিয়ে মেয়েরা

আপডেট টাইম : ০৬:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮