অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নরসিংদী: নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস এনা পরিবহন ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার রাত ৯টায় জেলার শিবপুর উপজেলার কুন্দলপাড়া ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন,শরিফা বেগম (৪৫) আল-আমিন (১৫) শারমিন আক্তার শিমি (১৮), তাহিন আক্তার (১৩),আহতরা হলেন, সুমি (৬) কোলসম (৩৫) তাছলিমা (১৪), কোলসুমবেগম (৩৩)। দুর্ঘটনায় হতাহতদের অনেকের পরিচয় এখনও জানা যায়নি। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট থেকে এনা পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল।

অপর দিকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্ক থেকে একটি যাত্রীবাহী লেগুনা রায়পুরা যাচ্ছিল। মহাসড়কের মধ্যে কুন্দালপাড়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে ১ জন এবং নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর আরো ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

আপডেট টাইম : ০৬:৩১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮