অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাতেই ব্যালটে সিল মারার আশঙ্কা বুলবুলের

ডেস্ক : ভোটের আগে রাতেই নৌকায় সিল মেরে ব্যালট পেপার কেন্দ্রে লুকিয়ে রাখা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। শুক্রবার সকালে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় গণসংযোগে গিয়ে তিনি এ কথা বলেন।

বুলবুল বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড তারা (ক্ষমতাসীনরা) করবেই। তারা চেষ্টা করছে ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদের দিয়ে ভোট কেটে বিভিন্ন জায়গায় সেটা লুকিয়ে রাখার। (স্কুলের) হেডমাস্টারের রুমে বা এসিসট্যান্ট হেডমাস্টারের রুমে লুকিয়ে রাখা হবে। এ কারণে ভোটকেন্দ্রের ওইসব জায়গায় ‘সার্চলাইট’ বসানোর দাবি জানান বিএনপির কেন্দ্রীয় নেতা বুলবুল।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৯০ শতাংশ প্রিজাইডিং ও পোলিং অফিসার ‘আওয়ামী ঘরানার’ লোক থেকে বাছাই করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই প্রার্থী।

তিনি বলেন, এখানে এইচটি ইমাম নামে এক ভদ্রলোক আছেন, তিনি বেছে বেছে ৯০ পার্সেন্ট আওয়ামী লীগ ঘরানার লোকদের পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার রাখা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আরো বলেন, আওয়ামী লীগের পোস্টার সন্ত্রাস থেকে আরম্ভ করে এখন পর্যন্ত, যে সন্ত্রাসগুলি হয়েছে, সমস্ত কিছু আমরা আপনাদের মাধ্যমে বলেছি, নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো প্রতিকার পাইনি।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছে জোর দাবি জানাচ্ছি, সেনাবাহিনী নিয়োগ করে রাজশাহীতে নিরপেক্ষ ভোটের অবস্থা সৃষ্টি করা হোক।

নির্বাচন কমিশন এখন গৃহপালিত পশুর মতো, জন্তুর মতো আচরণ করছে উল্লেখ করে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, নির্বাচনে সরকারের যে ভূমিকা রাখা উচিত ছিল, অন্যান্য দেশে যেটা হয়, সে ভূমিকা এখানে নাই।

রাজশাহী সিটি কর্পোরেশনের ভোট ৩০ জুলাই হবে। এখানে মেয়র পদে ধানের শীষ প্রতীকে মোসাদ্দেক হোসেন বুলবুল লড়ছেন। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন আছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাতেই ব্যালটে সিল মারার আশঙ্কা বুলবুলের

আপডেট টাইম : ১২:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮