অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘বিএনপি-জামায়াতের ওপর মানুষের আস্থা নেই’

ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করলেও কোরআন শরীফ পুড়িয়েছে। ছোট্ট শিশু থেকে শুরু করে কলেজছাত্রী কেউ রক্ষা পায়নি। তাই বিএনপি-জামায়াতের ওপর দেশের মানুষের আস্থা নেই, তা আজ প্রমাণিত।

আজ শুক্রবার স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি একথা বলেন।

এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৪ বছর পূর্তি উপলক্ষে শুরুতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংগঠনের প্রতিষ্ঠাবাষির্কীর ব্যাচ পরিয়ে দেন সংগঠনের কর্মীরা। প্রথমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সাংগঠনিক নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা।

শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে গত নয় বছরে যেসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে তা তৃণমূল মানুষের কাছে তুলে ধরতে হবে। আমাদের গ্রামের মানুষও শহরের নাগরিক সুবিধা পাবে।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ সভাপতিকে অভিনন্দন জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘বিএনপি-জামায়াতের ওপর মানুষের আস্থা নেই’

আপডেট টাইম : ১২:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮